ফেসবুক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Facebook থেকে পুনর্নির্দেশিত)
ফেইসবুক লগইন পাতা
|
|
| ধরণ | পাবলিক |
|---|---|
| ব্যবসা হিসাবে | ন্যাসড্যাক: FB |
| সংস্থাপিত | |
| সদর দপ্তর | |
| অঞ্চলিক পরিসেবা | মার্কিন যুক্তরাষ্ট্র (২০০৪–০৫) বিশ্বব্যাপী (২০০৫–বর্তমান) |
| প্রতিষ্ঠাতা | |
| প্রধান ব্যক্তি | মার্ক জাকারবার্গ (চেয়ারম্যান এবং সিএও) শেরিল স্যান্ডবার্গ (সিওও) |
| শিল্প | ইন্টারনেট |
| আয় | |
| বিক্রয় আয় | |
| নীট আয় | |
| মোট সম্পদ | |
| মোট ইকুইটি | |
| কর্মী | ১০,০৮২ (মার্চ ২০১৫)[২] |
| সহায়কারী প্রতিষ্ঠান | ইন্সটাগ্রাম হোয়াটসএ্যাপ ওকুলাস ভিআর প্রাইভেট কোর |
| ওয়েবসাইট | www |
| যে ভাষায় লিখিত | সি++, পিএইচপি(এইচএইচভিএম হিসেবে)[৪] এবং ডি প্রোগ্রামিং ভাষা[৫] |
| আলেক্সা স্থান | |
| সাইটের ধরন | সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা |
| নিবন্ধীকরণ | আবশ্যক |
| ব্যবহারকারীরা | ১.৪৪ বিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী (৩১শে মার্চ, ২০১৫)[৭] |
| উপলব্ধ ভাষাসমূহ | বহুভাষিক (৭০) |
| বর্তমান অবস্থা | সক্রিয় |
| ফেসবুক |
|---|
| একটি সিরিজের অংশ |
| ইতিহাস |
| সময়রেখা |
| অধিগ্রহণ |
| সমালোচনা |
| বৈশিষ্ট্য |
মার্ক জাকারবার্গ হার্ভাড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তার কক্ষনিবাসী ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ের ছাত্র এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিত্স এবং ক্রিস হিউজেসের যৌথ প্রচেষ্টায় ফেসবুক নির্মাণ করেন। ওয়েবসাইটটির সদস্য প্রাথমিকভাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু পরে সেটা বোস্টন শহরের অন্যান্য কলেজ, আইভি লীগ এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত সম্প্রসারিত হয়। আরো পরে এটা সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, হাই স্কুল এবং ১৩ বছর বা ততোধিক বয়স্কদের জন্য উন্মুক্ত করা হয়। সারাবিশ্বে বর্তমানে এই ওয়েবসাইটটি ব্যবহার করছেন ৩০০ মিলিয়ন কার্যকরী সদস্য।
ফেসবুক তার চলার পথে বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছে।বাংলাদেশ, সিরিয়া, চায়না এবং ইরান সহ বেশ কয়েকটি দেশে এটা আংশিকভাবে কার্যকর আছে। এটার ব্যবহার সময় অপচয় ব্যাখ্যা দিয়ে কর্মচারীদের নিরুৎসাহিত করে তা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফেসবুক ওয়েবসাইট কে আইন জটিলতায় পড়তে হয়েছে বেশ কয়েকবার জুকেরবার্গের সহপাঠী কর্তৃক, তারা অভিযোগ এনেছেন যে ফেসবুক তাদের সোর্স কোড এবং অন্যান্য বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আত্মসাৎ করেছে।
ফেব্রুয়ারি ২০১৫ সালের হিসাব অনুযায়ী ফেসবুকের মূলধন ২১২ বিলিয়ন ডলারে গিয়ে উঠেছে।[৮]
পরিচ্ছেদসমূহ
- ১ ইতিহাস
- ২ যৌথ কারবার
- ৩ ওয়েবসাইট
- ৪ বিশ্বব্যাপি অভ্যর্থনা
- ৫ সমালোচনা এবং বিতর্ক
- ৬ প্রভাব
- ৭ সর্বাধিক জনপ্রিয় পাতা
- ৮ জনপ্রিয় সংস্কৃতিতে
- ৯ প্রতিযোগী
- ১০ আরও দেখুন
- ১১ টীকাসমূহ
- ১২ তথ্যসূত্র
- ১৩ অধিকতর পড়ুন
- ১৪ বহিঃসংযোগ
ইতিহাস
মার্ক জাকারবার্গ, হার্ভার্ড এ তার ২য় বর্ষ চলাকালীন সময়ে, অক্টোবর ২৮, ২০০৩ এ তৈরি করেন ফেসবুকের পূর্বসূরি সাইট ফেসম্যাস। এতে তিনি হার্ভার্ডের ৯ টি হাউস এর শিক্ষার্থীদের ছবি ব্যাবহার করেন। তিনি দুইটি করে ছবি পাশাপাশি দেখান এবং হার্ভার্ডের সব শিক্ষারথিদের ভোট দিতে বলেন। কোন ছবিটি হট আর কোনটি হট নয়। 'হট অর নট'। এজন্য মার্ক জুকারবার্গ হার্ভার্ডের সংরক্ষিত তথ্য কেন্দ্রে অনুপ্রবেশ বা হ্যাঁক করেন। ফেসম্যাস সাইট এ মাত্র ৪ ঘণ্টায় ৪৫০ ভিজিটর ২২০০০ ছবিতে অন লাইন এর মাধ্যমে ভোট দেন।- ২০০৪: ফেসম্যাস হতে অনুপ্রাণিত হয়ে ২০০৪ এর জানুয়ারিতে মার্ক তার নতুন সাইট এর কোড লেখা শুরু করেন এবং ফেব্রুয়ারিতে হার্ভার্ডের ডরমিটরিতে দিফেসবুক.কম এর উদ্বোধন করেন। শিঘ্রই মার্ক জাকারবার্গ এর সাথে যোগ দেন ডাস্টিন মস্কোভিৎজ (প্রোগ্রামার), ক্রিস হুগেস ও এডোয়ার্ডো স্যাভেরিন (ব্যবসায়িক মুখপাত্রও) এবং অ্যান্ডরু ম্যাককলাম (গ্রাফিক্ আর্টিস্ট)। জুনে প্যালো আল্টোতে অফিস নেওয়া হয়। ডিসেম্বরে ব্যবহারকারীর সংখ্যা ১০ লাখে পৌঁছায়।
- ২০০৫: আগস্টে ‘দ্য ফেসবুক ডটকম’ নাম পাল্টে কোম্পানির নাম রাখা হয় শুধু ‘ফেসবুক’। ডিসেম্বরে ব্যবহারকারীর সংখ্যা ৫৫ লাখ।
- ২০০৬: কৌশলগত কারণে আগস্টে ফেসবুকের সঙ্গে মাইক্রোসফট সম্পর্ক স্থাপন করে। সেপ্টেম্বর থেকে সর্বসাধারণের জন্য ফেসবুক উন্মুক্ত করে দেওয়া হয়। আগে শুধু বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরাই ছিলেন এর ব্যবহারকারী। ডিসেম্বরে ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় এক কোটি ২০ লাখে।
- ২০০৭: ফেব্রুয়ারিতে ভার্চুয়াল গিফট শপ চালু হয়। এপ্রিলে ব্যবহারকারীর সংখ্যা পৌঁছায় দুই কোটি।
- ২০০৮: কানাডা ও ব্রিটেনের পর ফেব্রুয়ারিতে ফ্রান্স ও স্পেনে ফেসবুকের ব্যবহার শুরু হয়। এপ্রিলে ফেসবুক চ্যাট চালু হয়। আগস্টে ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় ১০ কোটিতে।
- ২০০৯: জানুয়ারিতে ব্যবহারকারী ১৫ কোটি। ডিসেম্বরে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩৫ কোটিতে।
- ২০১০: ফেব্রুয়ারিতে যে সংখ্যা ছিল ৪০ কোটি, জুলাইয়ে সেই সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে যায়। আর ডিসেম্বরে এ সংখ্যা ৫৫ কোটি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for comment